1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ১ম বিভাগ ভলিবল লীগ পুরুষ এর সমাপনী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে ১ম বিভাগ ভলিবল লীগ পুরুষ এর সমাপনী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে ১ম বিভাগ ভলিবল লীগ পুরুষ এর সমাপনী অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ভলিবল লীগ (পুরুষ) ২০২৩-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটি পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরবর্তীতে তিনি খেলার উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, নড়াইল জেলা পুলিশের সদস্যগণ ডিউটির ফাঁকে ফাঁকে পুলিশ লাইন্স মাঠে সব ধরনের খেলাধুলা করে। ভবিষ্যতে নড়াইল জেলায় অনুষ্ঠিতব্য সব ধরনের খেলায় নড়াইল জেলা পুলিশের একটি টিম থাকবে। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা প্রকৌশলী মানিক কুমার বিশ্বাস, সভাপতি, ভলিবল পরিষদ, নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews