1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন যে ৫ সিদ্ধান্ত নিল আইন মন্ত্রণালয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

নতুন যে ৫ সিদ্ধান্ত নিল আইন মন্ত্রণালয়

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১১৬ 0 বার সংবাদি দেখেছে
36
অনলাইন ডেস্ক // কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটা বিভিন্ন সহিংসতাসহ সকল অপরাধের ঘটনায় হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।আজ শনিবার আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো-

ক. জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

খ. গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গ. শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ঘ. সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।

ঙ. আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews