1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ উপহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ উপহার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটের ফল ঘোষণা করেন।

 

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

 

নির্বাচনি কর্মকর্তা এএসএম নাসির উদ্দিন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আমি ঘোষণা করছি যে, সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছে।

 

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ উপহার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

এই ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ উপহার দেন। এ সময় পুরো সংসদ কক্ষের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

এরপর পর নতুন রাষ্ট্রপতি হাত তুলে সব সংসদ সদস্যের উদ্দেশে সালাম জানান। সংসদ সদস্যরা তখনো টেবিল চাপাড়ে তাকে অভিবাদন জানান।

 

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে উঠে বিরোধী দলের নেতার সঙ্গে কোলাকুলি করেন।

 

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন।

 

পুরো সংসদ কক্ষে সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন।

 

নতুন রাষ্ট্রপতি একপর্যায়ে নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাকে সালাম জানান।

 

৩৪৯ ভোটারের মধ্যে ৬ জন সংসদ সদস্য ভোট প্রদান থেকে বিরত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ব্যালট ছিল ২৪৩টি। ৬টি ব্যালট অব্যবহৃত ছিল বলে জানান নির্বাচনি কর্মকর্তা।

 

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা ২ মিনিটে।

 

ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews