1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নদী ভাঙনে উত্তরপাড়া- বউডোবা, ঝুঁকির মুখে’ অবৈধ ড্রেজিং করার কারণে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

নদী ভাঙনে উত্তরপাড়া- বউডোবা, ঝুঁকির মুখে’ অবৈধ ড্রেজিং করার কারণে

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে
12

নিজস্ব প্রতিবেদক // নদীর পাশের পাকা রাস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়তই এ রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। মানুষ প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি ভাঙনের কারণে যেতে পারছে না কোনো জরুরি সেবা গ্রহণকারী যানবাহন। রাস্তাটি মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের চর বউডুবা রাস্তা। পাতারহাট বাজার থেকে রাস্তাটি সংযুক্ত হয়ে ওই গ্রাম দিয়ে চলে গেছে দড়ির চর খাজুরিয়া ইউনিয়নে। তারা রাস্তাটি দিয়ে চলাচল করে থাকেন। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে এ রাস্তায় চলাচল করেন। এ অবস্থায় যাতায়াতে খুবই অসুবিধা ভোগ করছেন কৃষকরা। এ ভাঙনের ফলে যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালি কাটার কারণে পাকা রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। যাতায়াতকারীরা ভোগান্তির শিকার হয়ে চলাচল করছেন। নদীতে বর্ষার পানি আসায় আরও তীব্র আকার ধারণ করে ভাঙন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা। আবার অনেক পথচারীরা হেঁটে যেতেও ভয় পাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় ইব্রাহিম উদ্দিন, আজমত আলী, আ. রশিদ ও বেলাল হোসেন জানান, এ রাস্তা দিয়ে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিনই রাস্তাটি ভেঙে নদীতে চলে যাচ্ছে। ছোট রিকশা-ভ্যান নিয়েই চলাচল করা কঠিন। অসুস্থ রোগী নিয়ে কোনো জরুরি সেবার যানবাহন চলাচল করা দুরূহ। ঝুঁঁকি নিয়ে দিনে চলাচল করা গেলেও রাতে চলাচল বন্ধ। এভাবে ভাঙতে থাকলে যে কোনো সময় তিন ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০ হাজার লোকের যাতায়াত বন্ধ হয়ে যাবে। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী রিয়াজুর রহমান জানান, রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। নদীতে পানি থাকায় রাস্তা সংস্কারের কাজ করা যাচ্ছে না। নদীর পানি কমে গেলে সংস্কারের কাজ শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews