1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ সভা ও দোয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

নবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ সভা ও দোয়া

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৬ 0 বার সংবাদি দেখেছে
43

নিজস্ব সংবাদদাতা // ৯ আগস্ট শুক্রবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবু কাউসার আশা। দোয়া অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বন্দর থানা বিএনপির সদস্য মোঃহানিফ। তিনি বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রুহের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম, জাতি তোমাদের কোনদিন ভুলবেনা,তোমরা জাতির মাঝে চির অমর হয়ে থাকবে। তিনি আরো বলেন, বন্দরের কুশিয়ারা এলাকার কৃতি সন্তান আমার সন্তানের সমতুল্য আবুল হাসান স্বজন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন আমি তাঁর রুহের আত্মার মাগফিরাত কামনায় করি,আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ব্যহস্ত নসিব করেন। আপনারা সবাই তার ও তার পরিবারের জন্য দোয়া করবেন। উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল,মোঃ রাজিব,মোঃ মোস্তাক মোঃ জাকির হোসেন,মোঃ ছালে মুহাম্মদ,মোঃ মিজান,মোঃ রনি,মোঃ মহসিন,মোঃ জাকির,মোঃ রিপন,মোঃ রাকিব,মোঃআজিজ মিয়া,মোঃ মুকুল,মোঃ আলমগীর ও নোয়াদ্দা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন করতে যেয়ে যে সকল শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় করে দোয়া করা হয় ও কুশিয়ারা এলাকার সন্তান আবুল হাসান স্বজল শহীদ হন তার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়। সকল শহীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন শহীদীর মর্যাদায় ব্যহস্ত নসিব করেন।তাদের সকল শহীদ হওয়া পরিবারের জন্য ও দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন নোয়াদ্দা মসজিদের ইমাম মোঃহাফেজ মাওলানা এম এ মামুন। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews