1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নরসিংদীতে শিশুর পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নরসিংদীতে শিশুর পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

নরসিংদীর পলাশে রামিম নামে এক শিশুর পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

 

নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।

 

 

ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে গজারিয়া বাজারে দাদা আমজাদ হোসেনের দোকানে আসে ৯ বছর বয়সী শিশু রামিম। তার দাদা আমজাদ হোসেন এ বাজারের ঢেউটিন ব্যবসায়ী এবং তার বাবা রিপন মিয়াও একই বাজারে স্যানেটারি ব্যবসায়ী। সে সুবাদে দিনের বেশিরভাগ সময়ই রামিম দাদার সাথে বাজারে সময় কাটায়।

 

ঘটনার দিন সকাল ৯টার দিকে বাজারে ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায় শিশু রামিম। একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার টিউবে হাওয়া দেওয়ার মেশিনের সাহায্যে দুষ্টুমির ছলে শিশুটির পায়ুপথে বাতাস দেয় বলে অভিযোগ উঠেছে। এতে শিশুটির পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 

পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে বিকেল সোয়া চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ রাকিব আসকারী জানান, ধারণা করা হচ্ছে পায়ুপথ দিয়ে উচ্চগতিতে বাতাস প্রবেশ করার কারণে শরীরের অভ্যন্তরীণ কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়ে শিশুটি গুরুতর অবস্থায় পড়ে। পরে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, ‘‘সন্ধ্যার পর শিশুর লাশ বাড়িতে নিয়ে আসলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews