1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে
15
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৭নভেম্বর) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলের কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রনালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান এনডিসি, মোঃ রশিদুল হাসান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন,  পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ,লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, আখ সমিতির সভাপতি আনসার আলী দুলাল, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মোঃ আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,  প্রমুখ।
চিনিকল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৫০ ভাগ। মিল এলাকায় আখ চাষের পরিমাণ প্রায় ১৭হাজার ৮৫৮ একর। এরমধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ১হাজার ৭৪৬ একর।
গত ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ১লাখ ৯৫হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৫.৭৮রিকভারিতে ১১হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইয়া বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলজোন ও পাশ্ববর্তী এলাকাগুলোর প্রধান ফসল আখ। এই আখ উৎপাদনের সাথে প্রায় ১৫হাজার আখ চাষি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। চিনিকল এলাকায় কৃষকদের গুণগত মান সম্পূর্ণ আখ উৎপাদনে  সহায়তা ও উদ্বুদ্ধ করণে প্রতি বছর ১ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয় এবং সমুদয় আখের মূল্য মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। এতে প্রায় ২০ কোটি টাকা অবর্তিত হয়ে মিল এলাকায় গ্রামীণ আর্থ সামাজিক উন্নায়ন ও দারিদ্র বিমোচনে সরাসরি অবদান রাখে।
মিল এলাকার প্রায় ১৫ হাজার আখচাষি মিলগেটসহ ৮টি সাবজোনের মাধ্যমে ৩২টি কেন্দ্রে আখ সরবরাহ করেন। গত মৌসুমের ন্যায় চলতি মাড়াই মৌসুমে কৃষকদের আখ ক্রয়ের অর্থ মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পরিশোধ করা হবে।
উল্লেখ্য চলতি মাড়াই মৌসুমে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৫ টাকা ৬০০টাকা থেকে ৬২৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews