1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে বিভিন্নভাবে হয়রানির শিকার বিএনপি নেতা রিমন আকন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা হিজলার চরে সেনা অভিযান: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার! মেহেন্দিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ! তারেক রহমানকে নিয়ে কটূক্তি, পার্বতীপুরে এক ব্যক্তি গ্রেপ্তার সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নলছিটিতে বিভিন্নভাবে হয়রানির শিকার বিএনপি নেতা রিমন আকন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭২ 0 বার সংবাদি দেখেছে
24

নিজস্ব প্রতিবেদক // নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক “জহিরুল ইসলাম ‘রিমন আকন” ৫ই আগস্টের পরে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। রিমন আকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি ১৭ বছরে বহুবার নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, পালিয়ে বেরিয়েছি তবুও জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রেখেছি। দপদপিয়া ইউনিয়নে বহুবার অপমান লাঞ্ছিত হয়েও তারেক রহমানের যেকোনো নির্দেশে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু এর পরেও কিছু কুচক্রী মহল ও কিছু নব্য বিএনপি আমাকে একের পর এক হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর রহমতে মা-বাবার দোয়ায় আমাকে কিছুতেই আটকাতে পারেনি। “গত রবিবার রাত ৮ টার দিকে নলছিটি থানার একটি ফোর্স আসে আমার ঘেরে তল্লাশি করতে চায় আমার মাছের ঘেরে নাকি সরকারি সোলার প্যানেল রয়েছে’ আমি পুলিশ কর্মকর্তার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এসপি’র নির্দেশ রয়েছে আপনার মাছের গেড় চেক করা হবে। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা কয়া পশ্চিম চরে রাতেই আমার ঘের চেক করে কিছুই পায়নি-কোন লিখিত অভিযোগ ছাড়াই আমাকে অহেতুক হয়রানি করেছে”। তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে নব্য বিএনপিরা কোথায় ছিলো জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার বাড়ির সামনে দোয়া মিলাদের আয়োজন করে ছিলাম তখন পুলিশ দপদপিয়া ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ আমার ঘরে হামলা চালিয়ে ছিলো এমনকি খাবারটা পর্যন্ত খেতে দেইনি আমাকে। খাবার ফেলে দেওয়া হয়েছিল। তখন নব্য বিএনপি কোথায় ছিলো এখন বিএনপির সময় সুযোগ এসেছে সামনে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করবে কিন্তু বর্তমানে কিছু নব্য বিএনপি’র অভাব নেই এই নব্য বিএনপির কিছু লোক আওয়ামী লীগের সাথে আতাত করে আমাকে বিভিন্ন সময় হেনেস্তা করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আল্লাহর রহমতে কিছুতে আগাতে পারেনি। ইনশাআল্লাহ আগামীতেও পারবে না-আমি বেচে থাকলে দপদপিয়া ইউনিয়ন’কে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews