1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নলছিটিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

নলছিটিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৪২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে শিশুর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

এদিকে থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে রাজু মৃধা (৩০) নামে অভিযুক্তকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। রাজু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের সুলতান মৃধার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত সোমবার বিকেলে তার খালাতো ভাইয়ের সাথে খেলতে ছিল শিশুটি। এসময় রাজু শিশুর সাথে খেলতে থাকা খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায় এবং সেই সুযোগে শিশুটিকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। শিশুটিকে আরও ভিডিও ও টাকা দেওয়ার কথা বলে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষন করে।

পরবর্তীতে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রাজু মৃধা টের পেয়ে শিশুটিকে ৫ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে এক আসামিকে আটক করা হয়েছে, তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষার সম্পন্ন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews