
প্রতিবেদনে কবলা হয়, গত বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন।
উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল বলেন, ‘আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে বলে ধারণা আমাদের।’
ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি বলেছেন, ‘আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।