1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাতিবউকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

নাতিবউকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে
17

নাটোর সদর উপজেলায় প্রতিবেশী নাতির মাধ্যমে নাতিবউকে ডেকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসমাইল হোসেন তেবাড়িয়া ইউনিয়নের জংলী এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর চাচাশ্বশুর আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর স্বামী নাটোর প্রাণ কোম্পানিতে চাকরি করেন। প্রায় এক বছর আগে ভুক্তভোগীর বিয়ে হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ইসমাইল নিজের মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর স্বামীকে ফোন করে জানান যে, তার স্ত্রী যেন জরুরি কারণে ইসমাইলের স্ত্রী (ভুক্তভোগীর দাদিশাশুড়ি) সঙ্গে দেখা করে।

ভুক্তভোগী ইসমাইলের বাড়িতে পৌঁছে বুঝতে পারেন ঘরে দাদিশাশুড়ি নেই। কিছু বুঝে ওঠার আগেই ইসমাইল তার ওড়না দিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ে যান। আতিকুরসহ স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ইসমাইলকে গণপিটুনি দেন।

পরে ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালিয়ে যান। পরে এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে তাকে আটক করে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর পর পুলিশে সোপর্দ করেন।

সদর থানা পুলিশের ওসি মাহাবুর রহমান জানান, ইসমাইলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews