1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুরের সালথায় ঈদ উপলক্ষে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু হলো- তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের বাড়ি পাশের মধুখালী উপজেলার জামালপুর গ্রামে। ঈদ উপলক্ষে তানহা ও আবু তালহা মায়ের সঙ্গে নানাবাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নেমে সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাইবোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews