1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারী আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নারী আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের টঙ্গীতে আসমা আক্তার (৩০) নামে এক নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আসমা আক্তার টঙ্গী পূর্ব থানা এলাকার মিরাশপাড়া এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে। পুলিশের এসআই আরফান আলী নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা আক্তার পেশায় একজন আইনজীবী। সোমবার সন্ধ্যায় আসমা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।পরে রাতে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন।এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান।

খবর পেয়ে পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews