1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শ্রেয়া ঘোষাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শ্রেয়া ঘোষাল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে
120
অনলাইন ডেস্ক // ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠান হবে অসমের গুয়াহাটিতে। সেখানে পারফর্ম করবেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল। এ ছাড়া এবারের ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘ব্রিং ইট হোম’–ও গেয়েছেন তিনি।

আইসিসি জানিয়েছে, ভারত বনাম শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। এর আগে ২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি। সুরের জাদুতে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন তিনি।

১২ বছর পর ভারতের মাটিতে বসছে নারী ক্রিকেট বিশ্বকাপের আসর। গুয়াহাটি ছাড়াও ইন্দোর, বিশাখাপত্তনম ও নবি মুম্বাইয়ে ম্যাচ হবে। তবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। আগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, দর্শক টানতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে। টিকিট বিক্রি চলছে দুই ধাপে—প্রথম ধাপ শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপ শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews