1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে
9

কুমিল্লা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৬টা থেকে ৮টার মধ্যে তাদের আটক করা হয় বলে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগের ২৯ জনকে আটক করা হয়। এছাড়াও জেলার অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরও ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটসহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ পুলিশের অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম গণমাধ্যম বলেন, “নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই। তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। কুমিল্লায় আইন শৃঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি আ ক ম বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার অর্থায়নে শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।”

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ গণমাধ্যমকে বলেন, “আটকদের কাছ থেকে উদ্ধারকৃত ব্যানার, লাঠিসহ অন্যান্য সরঞ্জামের ভিত্তিতে নাশকতার প্রস্তুতি সহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews