1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাশকতা মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

নাশকতা মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে
41
নাশকতা মামলায় জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মালাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকায় নিজ বাসা থেকে মালাকে গ্রেপ্তার করা হয়। মালিহা আক্তার মালা পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে।

তিনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews