1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিউরোসায়েন্সেস হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নিউরোসায়েন্সেস হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন। এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিচালক ও যুগ্ম পরিচালকের পদত্যাগের দাবিতে কর্মবিরতির পালন করছেন চিকিৎসকরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

দের দাবি, শেখ হাসিনার মদদপুষ্ট পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কাজে ফিরে যাবেন না।

চিকিৎসক ও কর্মচারীরা জানিয়েছেন, চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার ফিরিয়ে আনা হলে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এর প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকালে হাসপাতালের ৪০২ নম্বর রুমে জড়ো হয়েছিলেন চিকিৎসকরা। সে সময় চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিংয়ের কর্মীরা আউটডোর ও টিকিট কাউন্টার বন্ধ করে দেন। তারা মিছিল নিয়ে ৪০২ নম্বর রুমের সামনে যান এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

হামলাকারীরা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আজ চিকিৎসকদের অবস্থান কর্মসূচি ছিল। সেখানে পরিচালক চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও আউটসোর্সিংয়ের লোকদের দিয়ে হামলা করিয়েছে। বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক আহত হয়েছেন। এমনকি কয়েকজন চিকিৎসককে রুমে আটকে রেখেছেন। আমরা এই ফ্যাসিস্ট দীন মোহাম্মদ ও জয়েন্ট ডিরেক্টর বদরুলের পদত্যাগ চাই।

বিষয়টি জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ এবং উপ-পরিচালক ডা. বদরুল আলম মণ্ডলকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews