1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হবিগঞ্জে নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। বুধবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।  মৃত সহকারী প্রিসাইডিং অফিসার মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উপসহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews