1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ, ক্ষোভ মদনগঞ্জবাসীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ, ক্ষোভ মদনগঞ্জবাসীর

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৭ 0 বার সংবাদি দেখেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের ৭০ বছরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর কার্যকরী কমিটির নির্বাচন দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত না হওয়ায় গড়িমসির অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না দিয়ে অন্তর্বর্তীকালীন কমিটি প্রায় দুই বছর দায়িত্ব পালন করলেও এখনো নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা হয়নি।
জানা যায়, ২০২৪ সালের ২৩ আগস্ট সাবেক কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর সাবেক কমিটি দায়িত্ব অন্তর্বর্তীকালীন কমিটির কাছে হস্তান্তর করে।
অন্তর্বর্তীকালীন কমিটির তদন্তে সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং বসুন্ধরা গ্রুপের অনুদানে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে সর্বসম্মতিক্রমে তাকে আজীবনের জন্য সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বর্তমানে কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন খান এবং সদস্য সচিব বিএ জুবায়ের নিপু। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও সংস্কারের কথা বলে দায়িত্ব নিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews