1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে। দলটির সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি (নট প্রেস) মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে রাজনৈতিক দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আপাতত বহালই রইল।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনটির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী।

রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আরজি জানানো হয়। পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ১২ মে জারি হওয়া প্রজ্ঞাপনটির সব কার্যকারিতা স্থগিতের আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল কিংবা সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews