1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৭

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলের পরপরই অভিযান চালিয়ে দলটির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

মিছিল শেষ হওয়ার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

ওসি মামুন বলেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃত হলেন, নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন ও ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম আরও বলেন, গ্রেফতার সবাই সাবেক আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews