1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬১ 0 বার সংবাদি দেখেছে
33

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের কুমিল্লার নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। এরপর অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ প্রসঙ্গে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন অবরোধকারীরা। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews