1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নো-ফ্লাই জোনে ২৬৩টি অনুমোদনহীন ভবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নো-ফ্লাই জোনে ২৬৩টি অনুমোদনহীন ভবন

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৪ 0 বার সংবাদি দেখেছে
127

নিজস্ব প্রতিবেদক // হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে ‘নো-ফ্লাই জোনে’ অন্তত ২৬৩টি উঁচু ভবন অনুমতি ছাড়া নির্মিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচকের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভবন ভাঙার বা অপসারণের ক্ষমতা আমাদের নেই। তবে রাজউককে আমরা একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছি। এখন এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজউকের।’

বেবিচক চেয়ারম্যান আরও জানান, গত এক দশকে এসব ভবন নির্মাণ করা হয়েছে বেবিচকের অনুমোদন ছাড়াই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় অনুমোদনবিহীন কোনো ভবন নেই। ঐ এলাকায় সর্বোচ্চ ১৫০ ফুট উচ্চতার ভবন নির্মাণের অনুমতি রয়েছে এবং নির্মিত ভবনগুলোর সর্বোচ্চ উচ্চতা ১৩৫ ফুটের মধ্যে রয়েছে বলে জানান তিনি।’

তৃতীয় টার্মিনাল চালু বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে খুব শিগগিরই পুরোপুরিভাবে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের অপারেশন পরিচালনার জন্য একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতায় পৌঁছাতে পারলে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews