1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘নৌকা ও ঈগল একই পরিবারের দুই ভাই’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

‘নৌকা ও ঈগল একই পরিবারের দুই ভাই’

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ‘নেতাকর্মীদেরকে নিশ্চিত করেছেন, তোমরা নির্ভয়ে-নির্দ্বিধায় জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তোমরা প্রার্থী হলে আমরা স্বাগত জানাবো। ধরে নেন (নৌকা ও ঈগল) দুইটা মার্কাই শেখ হাসিনার। অনেকের একই পরিবারের দুই ভাই থাকে না। বাবা-মা চান দুইজনই বড় হোক। ঝগড়াঝাটি করো না, তোমরা তোমাদের মেধা যাচাই করে নাও। এটি কিন্তু অনেকটা এরকমই। যদি নেত্রীর এই নির্দেশ না থাকতো তাহলে গভীর প্রতিক্রিয়া হতো এবং সেটি হয়তো আমরা করতে পারতাম না। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই।’

শনিবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।তিনি আরও বলেন, ‘বৃহত্তর স্বার্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যাতে সম্মানিত হন এবং তিনি যেন পৃথিবীকে প্রমাণ করতে পারেন অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন করেছি। এখানে যারা নৌকা পেয়েছেন তাদের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। তাই তাদের বিপক্ষে যাওয়ারও কোনও বিষয় নেই।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে বিশ্বে প্রমাণ করতে পারেন- ভালো পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। ওই কাস্টিং ভোটকে তোমরা দেখ- যেটিকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে ধরে নিতে পার। সেক্ষেত্রে যিনি জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে তার নাম থাকবে না।’

তিনি আরও বলেন, আমি ঈগল মার্কায় নির্বাচন করছি প্রমাণ করার জন্য, যারা ভোট দেবে তারা আওয়ামী লীগের লোক বা অন্য যারা আছেন তাদের সমর্থন আমার প্রতি আছে কি না। তাদের আদালতে হাজির হয়েছি- তারা যদি মনে করেন আমি ভোট পাওয়ার যোগ্য, আমি কোনও অপকর্ম, দুর্নীতি, প্রজেক্টবাজি বা জমিজমা দখলের সঙ্গে সংশ্লিষ্ট হইনি এবং হওয়ারও কোনও সম্ভাবনা নেই। সেজন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।’

তিনি বলেন, ‘আমি কখনও দলের বাইরে যাইনি। যে কারণে সভানেত্রী আমাকে দৃষ্টিতে রেখেছেন। যেহেতু পরবর্তী নির্বাচন করার বয়সও থাকবে না, এটিই আমার শেষ নির্বাচন। তাই এ নির্বাচনকে আমি এবাদত হিসেবে সব দল-মত নির্বিশেষে সব মানুষের সেবা করবো।’

তিনি আরও বলেন, ‘তারা একটা কথা বলছে- ভোট হবে সারা দিন, জয়ের মিছিল করবো আমরা বিকাল ৪টায়। যারা এ ধরনের মনোভাব পোষণ করেন, তারা বোকার স্বর্গে আছে বলে মনে করি। আমার যদি রক্ত ঝরে, আমার যদি মৃত্যুও হয় তবুও আমি নির্বাচনে আছি এবং থাকবো। জনগণের আদালতের রায় আমি পাবো, ইনশাল্লাহ।’ এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শামছুল হক ভূঁইয়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে তিনি লড়ছেন আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লড়ছেন বর্তমান এমপি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের বিরুদ্ধে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews