1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা মো. রাসেল (২৩)। শনিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার দেড় বছর ও চার মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত জালাল উদ্দিনের (৪৫) বাবার নাম রাজা মিয়া।

রাসেলের আরেক চাচা নাছির মিয়া বলেন, ছোটবেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন-পালন করেন। জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান, তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছে।

এ নিয়ে চাচার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. লিটন চৌধুরী বলেন, রাত সাড়ে ১১টার পর গলার ডান পাশে কাটা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, অভিযুক্ত জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews