উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে পাখি মাছ তিনটি ধরা পড়ে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী এই মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এই মাছ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।








