
নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দুমকিতে ট্রাকের ধাক্কায় হারুন অর রশিদ খান (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ খান লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি দুমকি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খান নাসিমা বেগম ডলির স্বামী। হারুন অর রশিদ খান রুপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।