1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে দুটি গাঁজা গাছসহ ব্যবসায়ী গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

পটুয়াখালীতে দুটি গাঁজা গাছসহ ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে
38

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার (৪৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার আন্দুয়া গ্রামে নিজ পাট ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আবুল হোসেন ওই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।
 
 
মির্জাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার পাট ক্ষেত থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পাট চাষের আড়ালে গাঁজা চাষ করতেন বলে জানায় পুলিশ।
 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews