1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১০০ 0 বার সংবাদি দেখেছে
29
নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী পৌরশহরের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) ভোরে ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভোটকেন্দ্রটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। 

শেরেবাংলা স্কুল কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে স্কুলের পূর্ব পাশের হলরুমের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যালয়ের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনি সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে কে বা কারা আগুন দিয়েছে বলতে পারিনা। আমি শোনার পর জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছি, তিনি স্কুলে এসে পরিদর্শন করেন।’

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম সাংবাদিকদের বলেন,’আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই সামান্য আগুন লেগেছে। এতে আমাদের নির্বাচনের কোন বাধাগ্রস্ত হবে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews