1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে রেকর্ড বৃষ্টি: শহরের অধিকাংশ সড়ক তলিয়ে, জনজীবন বিপর্যস্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পটুয়াখালীতে রেকর্ড বৃষ্টি: শহরের অধিকাংশ সড়ক তলিয়ে, জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী জেলা প্রতিনিধি // বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা দুই দিন ধরে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পটুয়াখালী পৌর শহরসহ উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। সর্বোচ্চ ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

জানা গেছে, শহরের জুবলী স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, সবুজবাগ ৬ নম্বর লেন, মুন্সেফপাড়া এবং আশপাশের বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক নিম্নাঞ্চলে বসতঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা একপ্রকার থমকে গেছে।

বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট ও যান চলাচল। শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ে বিদ্যালয়ে যেতে পারছে না।

পৌর এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এমন পরিস্থিতি প্রতিবছর বর্ষা মৌসুমে তৈরি হয়। স্থানীয় প্রশাসনের দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

পটুয়াখালী পৌরসভার একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews