1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে

গলাচিপা // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছেন। গুরুতর আহত দশজনকে পটুয়াখালী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধা সোয়া ৬টার দিকে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকরা একটি মিছিল শেষে নির্বাচনি অফিসে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর সহ ২০-২৫ জন সমর্থক মিছিল নিয়ে বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে হাসান মামুনের নির্বাচনি অফিস ও ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীদের বাধা দিতে গেলে ঘোড়া প্রতীকের সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। এতে ১০-১৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন এবং প্রশাসনের জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়। মারধরে গুরুতর আহত অবস্থায় মো. আরিফ মুন্সি, মো. মাহাবুল ও মো. মতি সিকদারকে মঙ্গলবার রাতেই পটুয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আরিফ মুন্সি বলেন, আমরা নির্বাচনি বিষয়ে বাজারের লোকজনের সাতে অফিসে বসে আলোচনা করছিলাম। হঠাৎ গণঅধিকার পরিষদের ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। আমরা বাধা দিলে আমাদের মারধর করা হয় এবং অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন মুঠোফোনে বলেন, আমি তখন নির্বাচনি গণসংযোগে ছিলাম। ঘটনার খবর পেয়ে থানায় জানিয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের সমর্থক ও তার দলবল নিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। জনগণই এসব অপশক্তির জবাব দেবে। গণঅধিকার পরিষদের সভাপতি ও ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার কোনো সত্যতা নেই। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে বটতলা বাজারে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews