1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ৭ দোকানে আগুন, অর্ধ কোটির ক্ষয়ক্ষতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

পটুয়াখালীতে ৭ দোকানে আগুন, অর্ধ কোটির ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী শহরে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের কলাতলা হাউজিং মাঠের সামনে এ ঘটনা ঘটে।

গভীর রাতে আগুনের ঘটনা ঘটলে স্থানীয়রা নির্বাপণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান রক্ষা পাওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটা কম হয়েছে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- আব্দুর রহিমের মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আলামিন ভাতের হোটেলসহ দুটি চায়ের দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকান আংশিক পুরে যায়।

সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার দেওয়ান মো. রাজিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পরে দেখা যায় ছয়/সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমাদের চারটা ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews