1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালী-১ আসনে জৈনকাঠী ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

পটুয়াখালী-১ আসনে জৈনকাঠী ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
‎মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী প্রতিনিধি // ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
‎জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন, এ্যাডভোকেট আফজাল হোসেন তালুকদার (স্বপন) সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি। সঞ্চালনায়  ছিলেন,এ্যাডভোকেট আল আমিন সুজন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা যুবদল
‎প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমাদের নির্বাচন আমাদের করতে হবে অন্য এক দল নির্বাচন পিছাতে চায়। আমাদেরকে সচেতন হতে হবে যাতে ষড়যন্ত্রকারীরা ভোট বান্ছাল করতে না পারে।   তিনি আরও  বলেন,  একটি দল প্রার্থীদের চরিত্র হরনের পাশাপাশি হত্যা করার চেষ্টা করেছে। হাদি হত্যা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই পূর্বপরিকল্পিত। তারা এখন হত্যাযঞ্জায় মেতে উঠেছে। এজন্য আমাদের সরকার পরিষ্কার বলে দিয়েছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে।
‎জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
‎জনসভাটি আয়োজন করে জৈনকাঠী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, পটুয়াখালী সদর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews