1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পদ্মার দুই কাতলের দাম ৮২ হাজার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

পদ্মার দুই কাতলের দাম ৮২ হাজার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
201

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ।

শনিবার (৩ মে) ভোরে নদীর মোহনায় জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

পরে জেলে জামাল প্রামাণিক মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৮ কেজির কাতলটি ১৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে সাড়ে ১৯ কেজি ওজনের কাতলটি জেলে টক্কু হালদার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রি করতে আনলে সেটিও ১৬৫০ টাকা কেজি দরে ৩২ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। দুটি মাছই কেনেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

পদ্মার দুই কাতলের দাম ৮২ হাজার

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলামে সকালে ২৮ ও সাড়ে ১৬ কেজি ওজনের দুটি বড় কাতল মাছ মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন মাছ দুটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করে দেবেন। আশা করছেন দুপুরের মধ্যে মাছ দুটি বিক্রি হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews