
আজ বুধবার সকালে মাছ দু’টি ক্রয় করে বিক্রি করেছেন দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মাছ শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট ।
ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীতে বর্তমানে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। সকালে ১ কেজি ৯০০ গ্রাম ও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের দু’টি ইলিশ মাছ ক্রয় করি। পরে অনলাইনে এক ব্যক্তির কাছে ৪৩শত টাকা কেজি দরে ১৫ হাজার ৯১০ টাকায় বিক্রি করেছি।