1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাওনা টাকা চাওয়ায় সেচ্ছাসেবকলীগ নেতার দেশীয় অস্ত্রের আঘাতে আহত শ্রমিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পাওনা টাকা চাওয়ায় সেচ্ছাসেবকলীগ নেতার দেশীয় অস্ত্রের আঘাতে আহত শ্রমিক

  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সেচ্ছাসেবকলীগ নেতা মিরাজ মৃধার হামলায় গুরুতর আহত হয়েছেন নির্মাণ শ্রমিক কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮)।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে। আহত কামাল হাওলাদার বিষয়টি নিয়ে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে পাওনা টাকা চাইলে মিরাজ মৃধা প্রথমে কামালের ছেলে নাঈমকে বেধড়ক মারধর করেন। পরে সন্ধ্যায় বিষয়টি জানতে মিরাজের বাড়িতে গেলে, দেশীয় অস্ত্র দা দিয়ে কামাল হাওলাদারকে আঘাত করেন তিনি।

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মিরাজ মৃধাকে দেশীয় অস্ত্র হাতে কামাল হাওলাদারকে কোপাতে দেখা যায়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কামাল হাওলাদার বলেন, “কয়েকদিন আগে মিরাজ আমার কাছ থেকে টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে সে আমাকে গালাগালি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে সে ফোনে আমাকে হত্যার হুমকিও দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

তিনি আরও জানান, মিরাজ এর আগেও একাধিকবার স্থানীয়দের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন এবং তার বিরুদ্ধে অপহরণের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, “ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ইতোমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews