1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্স খুলে মিলেছে ৩২ বস্তা টাকা।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়, যা ৪ মাস ১৮ দিন পর খোলা হলো। সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার বিরতির কারণে অতিরিক্ত দুটি দানবাক্স বসানো হয়েছিল।

মসজিদ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ এসব টাকা গণনায় অংশ নিয়েছেন। বিপুল নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এবারের গণনার কার্যক্রমের তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews