1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাটক্ষেতে মিলল নারীর পোড়া মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

পাটক্ষেতে মিলল নারীর পোড়া মরদেহ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে
37

বকশীগঞ্জ প্রতিনিধি // জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৬মে) সকালে বগারচরের বান্দেরপাড় গ্রামের বাসিন্দা নূর আলী নামে জনৈক কৃষকের পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। মরদেহটির মুখমন্ডলসহ শরীরের বেশ কিছু অংশ আগুনে পোড়ানো।

মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিচয় জানার প্রক্রিয়াও চলমান আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews