1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় খাল‌ থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

পাথরঘাটায় খাল‌ থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার পাথরঘাটায় উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন একটি খাল‌ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকালে এলাকার কয়েকজন লোক খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন।

পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর পরিচয় জানা না গেলে ওই এলাকার কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিষয়টি পোস্ট করেন।

এ ঘটনার তিন ঘণ্টা পর ফেসবুকে দেখে তার স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তার নাম নজরুল ইসলাম (৬৫), পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামে তার বাড়ি।

রায়হানপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, আজ সকালে স্থানীয়রা কাকচিড়া বাজার সংলগ্ন খালে নৌ পুলিশের জেটি সংলগ্ন একটি মরদেহ ভাসতে দেখে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন বলে এলাকার লোকজন দেখেছে। পাথরঘাটা থানা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আ. জলিল বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার ছেলে ফোরকান বাবার মরদেহ শনাক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews