1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে
50

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৫’। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাম বিকাশ কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ এর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিবিকে চত্ত্বরে এসে শেষ হয়।

গ্রাম বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ. টি. এম ফরহাদুজ্জামানের সভাপতিত্বে ও গ্রাম বিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্রের সহকারী পরিচালক বাবলুর রহমান, ট্রেইনিং ম্যানেজার আবুল হাসিম, বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার দক্ষতার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনের মাধ্যম। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাক্ষরতার কোনই বিকল্প নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews