1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

পার্বতীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে
56

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর–রংপুর সড়কের তাজ অটো রাইস মিলের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের সাথে পার্বতীপুরগামী (দিনাজপুর হ-১৮-৯৩১৩) নম্বরের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন। নিহত চালকের পরিচয় মাসুদ রানা পিতা ফেরদৌস আলী গ্রাম বিশ্বনাথপুর উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews