1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।

গ্রাম আদালত শক্তিশালীকরণ এ কর্মশালার মূল লক্ষ্য। গ্রাম আদালত বিষয়ক ২৮টি ধারার বিভিন্ন আইনগত দিক, করনীয় এবং নিয়মকানুন বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় দিক নির্দেশনামূলক পরামর্শ দেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন। প্রধান অতিথি আরও বলেন, স্থানীয়ভাবে কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম আদালতে ন্যায়বিচার নিশ্চিত করা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়িত গ্রাম আদালত মাঠপর্যায়ে কার্যক্রম চলছে।

আজ বুধবার (১২ নভেম্বর) উপজেলা সভাকক্ষে বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ের ডিএমআইই রিপোর্ট প্রস্তুতি, মাসিক রিপোর্ট তৈরির পদ্ধতি, গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিস্তর বক্তব্য রাখেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রাম আদালত সুত্র জানায়, গত এক মাসে গ্রাম আদালত পরিচালনায় ৬৫ অভিযোগ জমা পড়ে। তার মধ্যে ৩০ টা অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
কর্মশালায় উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী, উপজেলার ৭নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামানিক, ৮ নং হাবড়া ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ, ২নং মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্, বেলাইচন্ডি, রামপুর, পলাশবাড়ী, চন্ডিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের ফরম, ফর্মেট এবং রেজিস্ট্রার চেয়ারম্যানদের হাতে তুলে দেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews