1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Education Financing: Hold the Flame High” প্রতিপাদ্য এবং “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জিবিকে সিডিএল, হলদীবাড়ীতে এ সভার আয়োজন করা হয়।

গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযান-এর যৌথ বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার (মাধ্যমিক) বিভাস চন্দ্র, মোঃ শাহিন মিয়া অধ্যক্ষ পুষ্প টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আতাউর রহমানসহ পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews