1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে
60

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে ছেলের বউ পুলিশের সহায়তায় ঘর ছাড়া করলেন।

দিনাজপুরের পার্বতীপুরে ১ সেপ্টেম্বর তারিখ দিবাগত মধ্যরাতে ছেলের বউ পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলাধীন ২নং মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকিদারপাড়া গ্রামে। বিধবা বৃদ্ধা আছরা বেওয়া ঐ গ্রামের মৃত এছাহাক আলী সরদারের স্ত্রী। গত ১ সেপ্টেম্বর রাত্রি ২ টার দিকে ছেলের স্ত্রী রীনা(৪৫) ও পুলিশের সহায়তায় আছরা বেওয়া(৯৭) কে ঘর থেকে টেনে-হেচড়ে বাড়ির বাইরে বের করে দেন।

ঘটনা ও স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলাধীন ২নং মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকিদারপাড়া গ্রামে মৃত এছাহাক আলী সরদারের ছেলে মৃত আলতাফ মাহমুদ কে তার বোন মায়ের আশ্রয় ও দেখাশোনা করার শর্তে ৭ শতাংশ জমি হেবা দলিল করে দেন। আলতাফ মাহমুদ এর মৃত্যুর পরে তার স্ত্রী রীনা বেগম জায়গাটি বিক্রি করে সৈয়দপুর উপজেলার লাভলী বেগম(৫০) নামীয় এক ব্যক্তির কাছে। গত ১ সেপ্টেম্বর রাতে কিল-ঘুসি মেরে ঘর থেকে বের করার কথা জানান বিধবা বৃদ্ধা আছরা বেওয়া(৯৭)। তিনি বলেন, আমার সব কিছুই ঘর থেকে বের করে দিয়েছে। যেমন, খাট-তোষক-চেয়ার-হাড়ি-পাতিল-কাথা-বালিশ এবং বস্তা বাধা কাপড় ইত্যাদি।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন সাংবাদিকদের জানান এলাকায় যে গুজবটি ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক কলোহের ঘটনা দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি ইতিমধ্যে শুনেছি এবং আমি ঐ ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্ কে ঘটনাস্থল পরিদর্শন করতে বলি। তিনি পরিদর্শনে গিয়ে আমাকে অবগত করেন। আমি আছরা বেওয়া(৯৭) কে আপাতত আশ্রয়ণ কেন্দ্র এ থাকার ব্যবস্থা করতে চাইলে তার মেয়ে আপত্তি করায় আছরা বেওয়া(৯৭) কে তার মেয়ের বাসায় পাঠানো হয়। আমি মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন এর কথা বলে এ বিষয়ে আমরা একটি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আইনগত ভাবে এটি দ্রুত সমাধান করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews