1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচনীয় তফশিল ঘোষণা ভোট গ্রহণ ৯ ডিসেম্বর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচনীয় তফশিল ঘোষণা ভোট গ্রহণ ৯ ডিসেম্বর

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
19

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির ২৩ অক্টোবর সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনে পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।

গত ২৩ অক্টোবর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতামতে দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের সদস্যদের সাধারণ সভায় এ তফসিল সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হয়।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও গঠন করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- মোঃ আব্দুর রশিদ সরকার সহকারি অধ্যাপক, মোঃ আবু বক্কর সিদ্দিক সহকারি অধ্যাপক, মোঃ রফিকুল ইসলাম প্রদর্শক।

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিলে ঘোষণা করা হয় – ১৯-২০ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতারন, ২৩ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র দাখিল, ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় আপিল গ্রহণ ও সুনানি, ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর সকাল দশটা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ।

দ্বি-বার্ষিক নির্বাচনে পার্বতীপুর প্রেসক্লাবের ৬২ জন সদস্য তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। আগামী কমিটি গঠনের যে যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে ৩ জন আব্দুল কাদির, আতাউর রহমান, হাবিব ইফতেখার, সহ-সভাপতি ২ জন বদরুদ্দোজা বুলু ,আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে ৩ জন তাজকীর হোসাইন, মামুনুর রশিদ বিপ্লব, মোস্তাফিজুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক পদে ২ জন আব্দুল আল মামুন মিলন, জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ পদে ২ জন জোবাইদুর রহমান, রুকুনুজ্জামান বাবুল, দপ্তর সম্পাদক পদে ৩ জন মিনহাজুল ইসলাম তারেক, স্বপন চন্দ্র রায়, জলিল সরকার, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে ২ জন ওয়াহেদুল ইসলাম, আমজাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ৬ জন মুস্তাকিম সরকার, ওসমান আলী, একরামুল হক বেলাল, মহসিন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ।

তফসিল ও নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জৈষ্ঠ্য সাংবাদিক মোঃ আতাউর রহমান আহ্বায়ক, আহ্বায়ক কমিটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews