1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুর স্কাউটস কাব কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পার্বতীপুর স্কাউটস কাব কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি // অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্কাউটস এর আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। সারা দেশের ন্যায় দিনাজপুর পার্বতীপুরে বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) পার্বতীপুর পৌর শহরের জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি, উপজেলা স্কাউট, বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন, মোঃ এনামুল হক সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ-সভাপতি উপজেলা স্কাউট, সোহেল উপজেলা হিসাবরক্ষণ অফিসার, মোঃ আবু সালেহ সরকার সম্পাদক উপজেলা স্কাউট, মোঃ মমিনুল ইসলাম যুগ্ম সম্পাদক উপজেলা স্কাউট, মোঃ আতিয়ার রহমান প্রামানিক কমিশনার উপজেলা স্কাউট,মোঃ নুর আলম উপজেলা স্কাউট লিডার উপজেলা স্কাউট, মোঃ আহসান হাবিব মন্ডল উপজেলা কাব লিডার,উপজেলা স্কাউট, মোঃ নুরুন্নবী কোষাধ্যক্ষ উপজেলা স্কাউট। পার্বতীপুর উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews