1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
খাগড়াছড়ি প্রতিনিধি // রবিবার সকালে ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসের ঘটনা ঘটে। এতে সড়কে ছোট বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

দীঘিনালার ২য় শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews