1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
বান্দরবান প্রতিনিধি // বান্দরবানে টানা দুইদিনের বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গে‌ছে।

শুক্রবার সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ‌্যবর্তী স্থা‌নে পাহাড় ধসের ঘটনা ঘটে।

থান‌চি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দি‌য়ে ইউএনও জানান, গতকাল মাঝ রাতে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ শুরু করে। কিন্তু বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় তারা ব‌্যর্থ হয়। বর্তমা‌নে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পা‌রে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews