1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিটিআইয়ের বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান, ১৪৪ ধারা জারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পিটিআইয়ের বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান, ১৪৪ ধারা জারি

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // নির্বাচনের পর প্রথমবার রাজপথে নেমেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শনিবার সারাদেশে বিক্ষোভ পালন করেছে দলটি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশস্থলের নাম ঘোষণা করেছে পিটিআই। তবে দলটিকে ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া জেলাজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং চেকপয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জিও টিভির এক প্রতিবেদনে জানা গেছে, যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দিয়েছে পুলিশ। জরুরি এবং যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। তারা সেখানে টহল অব্যাহত রেখেছে।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল পিটিআই। গত বছরের ৯ মের পর আবার এ কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব হতে যাচ্ছে দলটি।

ওইদিন কর্মসূচি ঘোষণা করে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি বলেছিলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে পিটিআইয়ের এই বিক্ষোভে অংশ নিয়েছে জামায়াত-ই-ইসলামি (জেআই)। শুক্রবার (১৬ ফেব্রুযারি) পিটিআই-এর এক প্রতিনিধি দল জেআই নেতাদের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews