1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে
123

ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবার ডিম ছোড়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আজকে যেটা হয়েছে, সেটি খুবই দুঃখজনক। এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না।

নাহিদ ইসলাম বলেন, আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই। কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয় দেখতে চাই। বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় দেখতে চাই। এরপরে বাকি জবাব রাজপথে দেব, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেব।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বলেন, পুলিশ পুরোটা সময় সেখানে ছিল। উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেন। তিনদিন পর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে গেলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে ঘিরে ধরা ব্যক্তিরা তাকে উদ্দেশ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁর কর্মীরাও ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছাত্রদল এই হামলা করেছে। আমরা জনগণের কাছে এই হামলার বিচার দিলাম। এরা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে।

হামলার প্রতিবাদে বেলা ২টার দিকে ফকিরাপুল মোড়ে নির্বাচনী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নাসিরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। তিনি এই হামলার জন্য তারেক রহমান ও ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন। একই সঙ্গে হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews